বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকার জনগনের ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায় - জেলা প্রশাসক আফরোজা পারভীন

সরকার জনগনের ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায় - জেলা প্রশাসক আফরোজা পারভীন

সরকার জনগনের ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায় - জেলা প্রশাসক আফরোজা পারভীন

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেছেন, 
সরকার জনগনের ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায়। এজন্য সরকার খাল খনন সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি হাতে নিয়েছে। তিনি শনিবার দুপুরে রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নে একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি’ (ইজিপিপি) প্রকল্পের আওতায় এই খনন কাজ শুরু হয়েছে।
 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাঈমুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিমাই চন্দ্র রায়,কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন,
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খান মোহাম্মদ আইনুল হাবিব, মাজবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ জালাল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মঞ্জুরুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আনিসুর রহমান,  রতনদিয়া বাজার বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন, আব্দুর রহমান বাবু
প্রমুখ উপস্থিত ছিলেন।

 

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি