রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ক ম্যাচে সর্বোচ্চ ক্যাচ ধরার বিশ্ব রেকর্ড মার্করামের

ক ম্যাচে সর্বোচ্চ ক্যাচ ধরার বিশ্ব রেকর্ড মার্করামের

ক ম্যাচে সর্বোচ্চ ক্যাচ ধরার বিশ্ব রেকর্ড মার্করামের

কয়েকটি চিত্র অন্যরকম হলে এইডেন মার্করাম ম্যাচসেরার পুরস্কারটি আশা করতেই পারতেন। গুয়াহাটি টেস্টে ৯টি ক্যাচ নেওয়া এই ক্রিকেটার ম্যাচসেরা হননি মার্কো ইয়ানসেনের উজ্জ্বল পারফরম্যান্সের কারণে। উজ্জ্বল পারফরম্যান্স ছিল সেনুরান মুথুসামি ও সাইম হারমারেরও।আন্তর্জাতিক টি-২০ ও ওয়ানডে ম্যাচে সর্বোচ্চ ৫টি ক্যাচ ধরার নজির রয়েছে। টেস্টে এতদিন সংখ্যাটা ছিল ৮, ২০১৫ সালে গল টেস্টে ৮ ক্যাচ ধরেছিলেন আজিঙ্কা রাহানে। মার্করাম আজ গড়লেন বিশ্বরেকর্ড। ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ৫ ক্যাচ নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৪টি। তার হাতে দুইবার ক্যাচ দিয়েছেন ওয়াশিংটন সুন্দর। একবার করে লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, নিতিশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, সাই সুদর্শন, ধ্রুব জুরেল ও রিশভ পন্ত।


প্রোটিয়ারা ম্যাচটি জিতেছে ৪০৮ রানের বড় ব্যবধানে। রানের হিসাবে এটা ভারতের সবচেয়ে বড় হার। ম্যাচসেরা হয়েছেন বল হাতে ৭ উইকেট ও ব্যাট হাতে ৯১ বলে ৯৩ রান করা ইয়ানসেন। প্রথম ইনিংসে প্রথম ৭ ব্যাটারের প্রত্যেকে হাফসেঞ্চুরি বঞ্চিত হওয়ার পর মুথুসামি ২০৬ বলে করেন ১০৯ রান। হারমার দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৯ উইকেট।