কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা। তাঁর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
রোববার আয়োজিত অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মীর আব্দুর রহমান আলমগীর, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ নোমান, উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসনাত মিয়া জোবায়ের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খোরশেদ আলম এবং উপজেলা ছাত্রদলের সভাপতি ফখরুল হাসান।
উজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম জি শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন মজুমদার রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি নূর মোহাম্মদ, সহ-সভাপতি মোতাহের হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন জাগন্ত, শ্রমিকদল সভাপতি শহিদুল ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু এবং মহিলা দলনেত্রী হালিমা খাতুনসহ স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে মোঃ কামরুল হুদা যেভাবে রাজপথে নেতৃত্ব দিয়েছেন, কারাবরণ করেছেন এবং নেতাকর্মীদের সাহস ও প্রেরণা জুগিয়েছেন, তেমনি তিনি সবসময় অসহায় ও বিপন্ন মানুষের পাশে থেকেছেন। ভবিষ্যতেও চৌদ্দগ্রামের গণমানুষের নেতা হিসেবে তিনি সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাবেন বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
এসময় ক্ষতিগ্রস্ত জুলফু মিয়ার হাতে মোঃ কামরুল হুদার পক্ষ থেকে ৫০ হাজার টাকার নগদ অনুদান তুলে দেওয়া হয় এবং পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
উল্লেখ্য, গত শনিবার (৯ মে) উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে জুলফু মিয়ার দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
মোশারফ হোসেন - কুমিল্লা জেলা প্রতিনিধি
