রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সরিষাবাড়ীতে গলায় লিচুর বিচি আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু

সরিষাবাড়ীতে গলায় লিচুর বিচি আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু

সরিষাবাড়ীতে গলায় লিচুর বিচি আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গলায় লিচুর বিচি আটকে ইয়াসিন (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (১১ মে) রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত ইয়াসিন ওই গ্রামের শাহীন মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত একটি লিচুর বিচি ইয়াসিনের গলায় আটকে যায়। এতে সে হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হলে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী জানান, রাত ১০টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।ইয়াসিনের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়েছে।

মোঃ বিজয় 
জেলা প্রতিনিধি জামালপুর