শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেবিদ্বারে এলজিইডির ৬২ লাখ টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ

দেবিদ্বারে এলজিইডির ৬২ লাখ টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ

দেবিদ্বারে এলজিইডির ৬২ লাখ টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এলজিইডির ৬২ লাখ টাকা ব্যয়ে চলমান একটি সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কাজের শুরু থেকেই নানা অনিয়মের মাধ্যমে রাস্তা নির্মাণ করা হচ্ছে, যা নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন প্রকল্পটির আওতায় সুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশ থেকে এলজিইডিতে কর্মরত তাসলিমা নামের এক কর্মচারীর বাড়ি পর্যন্ত সড়ক উন্নয়ন কাজ চলছে।
 

স্থানীয়দের অভিযোগ, রাস্তা ভরাটের কাজে নির্ধারিত মানের পরিবর্তে নিম্নমানের ইটের সুরকি, রাবিশ ও বালু ব্যবহার করা হচ্ছে। বিষয়টি জানাজানি হলে এলজিইডির সহকারী প্রকৌশলী উত্তম বাবু ঘটনাস্থল পরিদর্শন করে নিম্নমানের সুরকি ব্যবহার না করার নির্দেশ দেন। তবে অভিযোগ রয়েছে, ওই নির্দেশ উপেক্ষা করে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন পুনরায় একই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।
 

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, ‘মানিক’ নামের এক ঠিকাদার কাজটি পেয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, সরকার জনগণের সুবিধার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছে। কিন্তু কিছু অসাধু ঠিকাদারের কারণে উন্নয়ন কাজের মান নিয়ে প্রশ্ন উঠছে। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করলে তা দীর্ঘস্থায়ী হবে না।
এলাকাবাসী দ্রুত বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সড়ক নির্মাণে মানসম্মত উপকরণ ব্যবহারের দাবি জানিয়েছেন।
 

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দেবিদ্বার উপজেলা প্রকৌশলীকে অবগত করা হলে তিনি নিম্নমানের খোয়া তুলে নেওয়ার জন্য ঠিকাদারকে নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে  ৪ নং সুবিল ইউনিয়নের চেয়ারম্যান মুকুল ভুইয়ার সাথে জোগাজোগ করা হলে তিনি জানান এ বিষয়ে তিনি অবগত নন। 

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি  দেবিদ্বার কুমিল্লা