রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯ বছরের ছোট কথিত প্রেমিকের সঙ্গে বিমানবন্দরে মালাইকা

১৯ বছরের ছোট কথিত প্রেমিকের সঙ্গে বিমানবন্দরে মালাইকা

১৯ বছরের ছোট কথিত প্রেমিকের সঙ্গে বিমানবন্দরে মালাইকা

বলিউডের আইটেম গার্ল খ্যাত অভিনেত্রী মালাইকা অরোরা ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় আলোচনায় থাকেন। অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের প্রেমের সম্পর্কের পর নাম জড়িয়েছে ১৯ বছরের ছোট এক যুবকের সঙ্গে। নানা জায়গায় তাদের দুজনকে দেখা যাচ্ছে বলেই খবর।বুধবার (২৬ নভেম্বর) বিকেলে মুম্বাই বিমানবন্দরে মালাইকার সঙ্গে তার নতুন ‘প্রেমিক’কে লেন্সবন্দি করেন পাপারাজ্জিরা। মালাইকার সঙ্গে কে তিনি? শোনা যাচ্ছে, মালাইকা যার প্রেমে পড়েছেন তিনি একজন হিরা ব্যবসায়ী। নাম হর্ষ মেহতা। মালইকার সঙ্গে তার বয়সের পার্থক্য ১৯ বছর।

চলতি মাসের শুরুর দিকেই হর্ষের সঙ্গে এনরিকের কনসার্ট উপভোগ করতে দেখা গিয়েছিল মালাইকাকে। এবার বিশেষ বন্ধুকে সাথে নিয়ে বিদেশে ছুটি কাটাতে উড়ে গিয়েছেন নায়িকা।বিমানবন্দর থেকে ফাঁস হওয়া ওই ভিডিওতেও একই রঙের পোশাকে দেখা গেছে তাদের। যদিও একে-অপরের হাত ধরেননি কিংবা ফটোশিকারিদের দেখে একসঙ্গে ক্যামেরায় পোজ দেননি, তবে সেই ভিডিও দেখে দুয়ে দুয়ে চার করতে আর বাকি রাখেনি কেউ