বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গলাচিপায় আন্তর্জাতিক নার্স ও মিডওয়াইফ দিবস পালিত

গলাচিপায় আন্তর্জাতিক নার্স ও মিডওয়াইফ দিবস পালিত

গলাচিপায় আন্তর্জাতিক নার্স ও মিডওয়াইফ দিবস পালিত

 


“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ - জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যের আলোকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আন্তর্জাতিক নার্স ও মিডওয়াইফ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্বাস্হ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ মেজবাহ উদ্দিন।
 

অনুষ্ঠানে বক্তারা স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নার্স ও মিডওয়াইফদের দক্ষতা ও ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন।এছাড়া নিরাপদ মাতৃসেবায় বিশ্বব্যাপী আরও ১০ লক্ষ মিডওয়াইফ প্রয়োজনের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট(মেডিসিন) ডা.মোহাম্মদ আল-আমিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. নোমান পারভেজ, ডা. সালাহউদ্দিন মাহমুদসহ হাসপাতালের অন্যান্য মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আলোচনা সভা শেষে উপজেলার নার্স ও মিডওয়াইফদের পেশাগত অবদানের স্বীকৃতি হিসেবে শুভেচ্ছা ও ধন্যবাদ জানানো হয়। 
 

ডা. মো. মেজবাহ উদ্দিন বলেন, “নার্স ও মিডওয়াইফরা স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান ভিত্তি। তাদের আন্তরিকতা, মানবিকতা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে জনগণ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পেয়ে থাকে। 

রাকিবুল হাসান,গলাচিপা