বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাঙ্গাবালীতে ৫১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাঙ্গাবালীতে ৫১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাঙ্গাবালীতে ৫১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ পুলিশ ফাঁড়ির নিয়মিত মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে ৫১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ আলম মোল্লা (৬০), পিতা মৃত জয়নাল মোল্লা এবং মোঃ রাজীব মুন্সী (২৫), পিতা মোহাম্মদ নূরু মুন্সি। তারা উভয়েই উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বাইলা বুনিয়া গ্রামের বাসিন্দা।

চরমোন্তাজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই বেলাল জানান, অভিযান চলাকালে তাদের কাছ থেকে ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আসাদুজ্জামান কাজল 
রাঙ্গাবালী পটুয়াখালী প্রতিনিধি