রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাটখালী জামে মসজিদে দুর্ধর্ষ চুরি, জানালা ভেঙে ফ্যান-মাইকসেট লুট

হাটখালী জামে মসজিদে দুর্ধর্ষ চুরি, জানালা ভেঙে ফ্যান-মাইকসেট লুট

হাটখালী জামে মসজিদে দুর্ধর্ষ চুরি, জানালা ভেঙে ফ্যান-মাইকসেট লুট

পাবনার সুজানগর উপজেলা উপজেলার হাটখালী (মহিষখোলা) জামে মসজিদে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা গভীর রাতে মসজিদের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যান, মাইকসেটসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নামাজ শেষে মসজিদ বন্ধ করে মুসল্লিরা নিজ নিজ বাড়িতে চলে যান। পরদিন সকালে ফজরের নামাজ পড়তে এসে মুসল্লিরা মসজিদের জানালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে ভেতরে গিয়ে দেখা যায়, বেশ কয়েকটি ফ্যান, মাইকসেট ও অন্যান্য সরঞ্জাম চুরি হয়ে গেছে। খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী দ্রুত মসজিদ প্রাঙ্গণে জড়ো হন।

ঘটনার পরপরই মসজিদ কমিটি ও স্থানীয়রা চোরদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান। এলাকাবাসীর ধারণা, নেশাগ্রস্ত মাদকসেবীরাই এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মোঃ শরীফ বলেন, “কি দুঃসংবাদ! এগুলো নিশ্চিত নেশাগ্রস্ত মাদকসেবিদের কাজ। সুস্থ মস্তিষ্কের মানুষের দ্বারা এমন জঘন্য কাজ করা সম্ভব নয়।”

চুরির ঘটনার পর মসজিদের ক্ষতি পূরণে এগিয়ে এসেছেন কয়েকজন সমাজসেবী ও শুভাকাঙ্ক্ষী। হারুন-উর-রশিদ মসজিদে নতুন ফ্যান দেওয়ার সম্মতি জানিয়েছেন। এছাড়া স্থানীয় সাংবাদিক শিশির ইসলাম আগামী শুক্রবার জুমার নামাজের পূর্বে দুটি ফ্যান প্রদান করবেন বলে জানান।

এদিকে এলাকাবাসী মসজিদের নিরাপত্তা জোরদার এবং রাতের বেলা টহল বৃদ্ধির দাবি জানিয়েছেন। ধর্মীয় প্রতিষ্ঠানে এ ধরনের চুরির ঘটনা ভবিষ্যতে রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা। 

এস এন জামান হাশেমী, সুজানগর উপজেলা প্রতিনিধি: