রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এমবাপ্পের ৪ গোলের পরও রিয়ালের কষ্টের জয়

এমবাপ্পের ৪ গোলের পরও রিয়ালের কষ্টের জয়

এমবাপ্পের ৪ গোলের পরও রিয়ালের কষ্টের জয়

চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকসের মাঠে ৪-৩ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে একাই চারটি গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এই জয়ে টেবিলের পাঁচে উঠে এলো স্প্যানিশ জায়ান্টরা।জর্জিওস কারাইস্কাকিস স্টেডিয়ামে এর আগে কখনও জয় পায়নি রিয়াল। এবার সেই আক্ষেপও ঘোচাল লস ব্লাঙ্কোসরা। ম্যাচের তৃতীয় মিনিটেই দারুণ আক্রমণ শাণায় রিয়াল। ডি-বক্সের বাইরে থেকে জোরাল শট নেন ভিনিসিউস জুনিয়র, একহাত দিয়ে বল ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠান গোলরক্ষক।

তবে এর পাঁচ মিনিট পর লক্ষ্যে প্রথম শট নিয়েই এগিয়ে যায় স্বাগতিকরা। ডি-বক্সের বাইরে নিজেদের মধ্যে দারুণভাবে বল দেয়া-নেয়া করে জোরাল শটে পোস্ট ঘেঁষে গোলটি করেন পর্তুগিজ মিডফিল্ডার চিকিনিয়ো।
২২তম মিনিটে পাল্টা আক্রমণে উঠে সমতা টানেন এমবাপ্পে। ভিনিসিউসের থ্রু পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে বল জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড। এরপর, পাঁচ মিনিটের ব্যবধানে আরও দুবার জালে বল জড়িয়ে হ্যাটট্রিক পূরণ করেন এমবাপ্পে।