শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

টাঙ্গাইল কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

টাঙ্গাইল কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

টাঙ্গাইল কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

টাঙ্গাইলের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলার আসামি ও মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মিঞা (৫৮) হৃদরোগে আক্রান্ত হয়ে কারাগারে মৃত্যুবরণ করেছেন।বুধবার (২৬ নভেম্বর) রাত ১১টার দিকে টাঙ্গাইল জেলা কারাগার থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এর আগে বিকেলে কারাগারে তিনি হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে কারা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাতেই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।