রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এশিয়ান টেলিভিশনের “মিলিয়নিয়ার অ্যাওয়ার্ড পেলেন রমজান আলী রুবেল

এশিয়ান টেলিভিশনের “মিলিয়নিয়ার অ্যাওয়ার্ড পেলেন রমজান আলী রুবেল

এশিয়ান টেলিভিশনের “মিলিয়নিয়ার অ্যাওয়ার্ড পেলেন রমজান আলী রুবেল

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: এশিয়ান টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যতিক্রমী সফলতা অর্জনকারী সাংবাদিকদের সৃজনশীলতা ও পরিশ্রমকে সম্মান জানাতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে “মিলিয়নিয়ার অ্যাওয়ার্ড–২০২৫”। ডিজিটাল যুগে দ্রুত দর্শকের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি পেশাদার শ্রেষ্ঠত্বের নতুন মানদণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে।
গাজীপুরের শ্রীপুর প্রতিনিধি রমজান আলী রুবেল এই সম্মাননা অর্জনকারী সাতজন প্রতিনিধির একজন। এশিয়ান টেলিভিশনে যোগদানের পর থেকেই তিনি নিয়মিতভাবে মিলিয়ন ভিউ অর্জনকারী প্রতিবেদন প্রকাশ করে আসছেন। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের দুঃখ–দুর্দশা, সমস্যা–সংকট এবং সামাজিক সাফল্যের ঘটনাগুলো তুলে ধরে লাখো দর্শকের মন জয় করেছেন তিনি।
গত মঙ্গলবার (২৫ নভেম্বর) এশিয়ান টেলিভিশন ভবনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সিইও জাহিদ ইবনে রশিদ এবং উচ্চপদস্থ কর্মকর্তারা বিজয়ীদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ সময় সিইও জাহিদ ইবনে রশিদ বলেন, “এই অ্যাওয়ার্ড সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতা আরও বাড়াতে এবং উন্নত কাজের প্রতি উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি শুধু স্বীকৃতি নয়, বরং ডিজিটাল মাধ্যমে পেশাদার মানদণ্ড স্থাপনের একটি উদ্যোগ।”
অ্যাওয়ার্ডপ্রাপ্ত প্রতিনিধিরা জানান, দর্শকদের ভালোবাসাই তাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। এ ধরনের গঠনমূলক স্বীকৃতি ভবিষ্যতে আরও দায়িত্বশীল সাংবাদিকতা করতে উৎসাহ জোগাবে এবং এশিয়ান টেলিভিশনের মান উন্নয়নে ভূমিকা রাখবে।শ্রীপুরে কর্মরত সাংবাদিকরাও রমজান আলী রুবেলের এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তার সাফল্যকে স্বাগত জানিয়েছেন।