রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা চলমান উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন

জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা চলমান উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন

জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা চলমান উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন

জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি উপজেলা পরিষদ, সরাইল থানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং চলমান উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন। 

‎পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক সরাইল থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম এবং জনসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। তিনি থানায় দায়েরকৃত মামলা নিষ্পত্তির অগ্রগতি, মাদক, চুরি অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

‎এরপর তিনি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম, শ্রেণিকক্ষের পরিবেশ এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থা পর্যবেক্ষণ করেন। 

‎পরবর্তীতে জেলা প্রশাসক সরাইল উপজেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা প্রশাসনের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন। তিনি বিভিন্ন দপ্তরের সেবা কার্যক্রম, নাগরিক সেবা প্রদান পদ্ধতি এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা করেন। এ সময় তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। তিনি স্থানীয় সমস্যা, উন্নয়নের সম্ভাবনা এবং জনদুর্ভোগ সম্পর্কে জনগণের মতামত শোনেন। মতবিনিময় সভায় তিনি অবকাঠামো উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলা প্রতিনিধি মনির হোসাইন