শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ চলচ্চিত্র অভিনেত্রী চিত্রনায়িকা সুচন্দা'র জন্মদিন

আজ চলচ্চিত্র অভিনেত্রী চিত্রনায়িকা সুচন্দা'র জন্মদিন

আজ চলচ্চিত্র অভিনেত্রী চিত্রনায়িকা সুচন্দা'র জন্মদিন

তাঁর পুরো নাম কোহিনূর আক্তার। ডাক নাম চাটনি। চলচ্চিত্রে এসে নাম হয় সুচন্দা। 
১৯৪৭ সালের ১৯শে সেপ্টেম্বর খুলনার সাতক্ষীরায় তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা এএসএম নিজামউদ্দীন আইয়ূব একজন সরকারি কর্মকর্তা ছিলেন। পাশাপাশি সাহিত্যচর্চাও করতেন। মা ডাঃ বেগম জাহান আরা ছিলেন একজন হোমিও চিকিৎসক। তিন বোন ও তিন ভাইয়ের মধ্যে সুচন্দা সবার বড়। সুচন্দা যশোর মোমেন গার্লস স্কুলে ও যশোর মাইকেল মধূসূদন কলেজে পড়ালেখা করেন। স্কুল কলেজের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণ ছিল। তিনি যশোরে কিশোরী নৃত্যশিল্পী হিসাবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। পিতার চাকরি বদলীর কারণে ঢাকায় চলে আসেন এবং ঢাকা সিটি কলেজ হতে উচ্চ মাধ্যমিক পাস করেন। যশোরে থাকাকালীন শকুন্তলা নাটকে অভিনয় করে খ্যাতি অর্জন করেন।
তিনি ১৯৬০ এর দশকে অভিনয় জীবন শুরু করেন। তাঁর ছোট বোন ববিতা ও চম্পা ঢালিউডের বিখ্যাত দুই অভিনেত্রি। অভিনেতা রিয়াজ তাঁর চাচাত ভাই।


১৯৬৫ সালে প্রখ্যাত অভিনেতা কাজী খালেকের একটা প্রামাণ্যচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে রূপালি ভুবনে অভিষেক ঘটে সুচন্দার।
এরপর ১৯৬৬ সালে সুভাষ দত্তের 'কাগজের নৌকা' চলচ্চিত্রে অভিনয় করেছেন। সাথে ছিলেন আখতার হোসেন এবং সৈয়দ হাসান ইমাম। 
পরবর্তীকালে ১৯৬৭ সালে হিন্দু পৌরাণিক কাহিনী নিয়ে জহির রায়হানের চলচ্চিত্র 'বেহুলা'য় অভিনয় করেন। এতে তাঁর বিপরীতে ছিলেন নবাগত নায়ক রাজ্জাক।
তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য ছবি 'জীবন থেকে নেয়া'।


এছাড়াও ষাটের দশকের শেষের দিকে গোলাম মুস্তাফার বিপরীতে 'চাওয়া পাওয়া', আজিমের বিপরীতে 'নয়নতারা', রাজ্জাকের বিপরীতে, 'সুয়োরানী দুয়োরানী', 'মনের মত বউ', 'প্রতিশোধ', এবং সত্তরের দশকে যে 'আগুনে পুড়ি', 'কাঁচের স্বর্গ', তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্র।
স্মরণ করা যেতে পারে যে, মোহাম্মদ নজিবর রহমান সাহিত্যরত্ন রচিত 'আনোয়ারা' উপন্যাস অবলম্বনে একই শিরোনামে রাজ্জাকের বিপরীতে ১৯৬৭ সালে জহির রায়হান নির্মিত 'আনোয়ারা' চলচ্চিত্রটি তাঁর জীবনে একটি মাইল ফলক হয়ে আছে।


অভিনয়ের পাশাপাশি তিনি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন। জহির রায়হানের জীবদ্দশায় 'টাকা আনা পাই' ও 'প্রতিশোধ' চলচ্চিত্র দুটি প্রযোজনা করেন।
এছাড়াও 'তিনকন্যা', 'বেহুলা লখিন্দর', 'বাসনা' ও 'প্রেমপ্রীতি' চলচ্চিত্রগুলো প্রযোজনা করেন।
তাঁর পরিচালিত প্রথম সিনেমা ‘সবুজ কোট কালো চশমা’। ২০০৫ সালে স্বামী জহির রায়হানের ‘হাজার বছর ধরে’ উপন্যাসের আলোকে চলচ্চিত্র নির্মাণ করেন এবং সেরা প্রযোজক ও পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

 

১৯৬৭ সালে 'বেহুলা'য় অভিনয় করার সময় জহির রায়হানের সাথে তাঁর ভাব বিনিময় হয়। সেবছরই তাঁরা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। আরাফাত রহমান অপু ও তপু রায়হান নামে দুই পুত্র সন্তান আছে তাঁদের। অপু একজন ব্যাংকার এবং তপু ব্যবসায়ি। 
দেশ স্বাধীনের পর ১৯৭২ সালের গোড়ার দিকে স্বামী জহির রায়হান তাঁর বড় ভাই শহীদুল্লাহ কায়সারকে মিরপুরে খুঁজতে গিয়ে নিখোঁজ হন। পরবর্তীতে অনেক প্রতীক্ষার পর অবশেষে সুচন্দা ১৯৭৬ সালে বিশিষ্ট ব্যবসায়ি এম রেজাউল মালিককে বিয়ে করেন। রাফাইয়াৎ মালিক ও রাফাইয়া মালিক নামের দুই কন্যা সন্তান আছে তাঁদের এই সংসারে।
মুক্তিযোদ্ধা অভিনেত্রি সুচন্দার জন্য রইল শুভ কামনা আজকের এই বিশেষ দিনটিতে।

বিনোদন প্রতিবেদক
মোহিত লাল সাহা