রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছাতকে নতুন ইউএনও মো. মহিউদ্দিনের যোগদান

ছাতকে নতুন ইউএনও মো. মহিউদ্দিনের যোগদান

ছাতকে নতুন ইউএনও মো. মহিউদ্দিনের যোগদান

ছাতক উপজেলা-এর নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. মহিউদ্দিন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন। নতুন ইউএনও’র যোগদানে উপজেলার প্রশাসনিক অঙ্গনে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, মো. মহিউদ্দিন বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা-এর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন। দায়িত্বশীলতা, সুশাসন প্রতিষ্ঠা ও জনবান্ধব প্রশাসনিক কর্মকাণ্ডের কারণে তিনি ইতোমধ্যে প্রশাসনিক অঙ্গনে সুনাম অর্জন করেছেন।
প্রশাসনিক সূত্রে জানা যায়, চাকরিজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি দক্ষতা ও সততার পরিচয় দিয়েছেন। উচ্চশিক্ষার জন্য তিনি অস্ট্রেলিয়ায়ও গিয়েছিলেন বলে জানা গেছে। দেশে ফিরে পুনরায় প্রশাসনিক দায়িত্বে যোগ দিয়ে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি কাপ্তাই উপজেলা-এর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন। সেখানে যোগদানের পর জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। 
কুলাউড়ায় দায়িত্ব পালনকালে এক মতবিনিময় সভায় তিনি বলেছিলেন, “জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করে যাবো।” তার এ বক্তব্য স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছিল। 
ছাতকের সচেতন মহল মনে করছেন, অভিজ্ঞ ও কর্মঠ কর্মকর্তা হিসেবে মো. মহিউদ্দিনের আগমনে উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। বিশেষ করে উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং জনসাধারণের সমস্যা সমাধানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা। 

জাহাঙ্গীর আলম মেহেদী ছাতক