মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাতিয়ায় আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

হাতিয়ায় আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

হাতিয়ায় আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

নোয়াখালীর হাতিয়ায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মো. ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৫ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার বুড়িচর ইউনিয়নের গুল্লাখালি গ্রামের বাদুরগো বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।নিহত ইসলাম ওই গ্রামের বাসিন্দা ও পেশায় কৃষক ছিলেন। তিনি তিন সন্তানের জনক।স্থানীয়দের ভাষ্য, দুপুরে বসতবাড়ির রান্না ঘরের পাশে থাকা একটি আম গাছে আম পাড়ার জন্য ওঠেন ইসলাম। এ সময় হঠাৎ তিনি গাছ থেকে নিচে থাকা রান্নাঘরের টিনের চালের ওপর পড়ে যান। পরে সেখান থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় ওছখালী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, বিষয়টি পুলিশকে প্রথমে জানানো হয়নি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিচ্ছে। 

হানিফ উদ্দিন সাকিব 
হাতিয়া ( নোয়াখালী)  প্রতিনিধি