মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নীলফামারীতে ভাইভা পরীক্ষা দিতে এসে দুই পরীক্ষার্থী আটক।

নীলফামারীতে ভাইভা পরীক্ষা দিতে এসে দুই পরীক্ষার্থী আটক।

নীলফামারীতে ভাইভা পরীক্ষা  দিতে এসে দুই পরীক্ষার্থী আটক।


নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়ে পাশ করার পর ভাইভা দিতে এসে দুই পরীক্ষার্থীকে আটক করেছে প্রশাসন। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ভাইভা দিতে এসে প্রক্সি দেওয়ার বিষয়টি ফাঁস হয়ে যায়।

আটককৃত পরীক্ষার্থীরা হলেন—ডোমার উপজেলার ভোগডাবুড়ি চিলাহাটি এলাকার শাহাদাত হোসেনের ছেলে মো. হৃদয় ইসলাম (১৯) এবং ডিমলা উপজেলার সুন্দরখাতা বালাপাড়া এলাকার মো. বাবুল হোসেন (৩০)।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভাইভা বোর্ডে আসার পর তাদের  লেখার সঙ্গে লিখিত পরীক্ষার খাতার লেখা মিলিয়ে দেখা হয়। হাতের লেখায় অমিল থাকায় সন্দেহ তৈরি হলে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে তারা নিজেরা পরীক্ষা দেননি। অন্যদের মাধ্যমে প্রক্সি পরীক্ষা দিয়ে পাস করেছেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান  বলেন, দুই পরীক্ষার্থী জেলা প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গতকাল ২৮ নভেম্বর শুক্রবার অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতা কর্মী পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অফিস সহায়ক পদে ৪২টি শূন্যপদের বিপরীতে ১৩০ জন, নিরাপত্তা প্রহরীর ৩ পদের বিপরীতে ৯ জন এবং পরিচ্ছন্নতা কর্মী ১ পদের বিপরীতে ৩ জন প্রার্থী উত্তীর্ণ হন।