রবিবার, মে ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিরাজগঞ্জে হয়রানি বন্ধের দাবিতে টুইস্টিং মিল ও সুতা ব্যবসায়ীদের মতবিনিময় সভা

সিরাজগঞ্জে হয়রানি বন্ধের দাবিতে টুইস্টিং মিল ও সুতা ব্যবসায়ীদের মতবিনিময় সভা

সিরাজগঞ্জে হয়রানি বন্ধের দাবিতে টুইস্টিং মিল ও সুতা ব্যবসায়ীদের মতবিনিময় সভা

সিরাজগঞ্জে টুইস্টিং মিল ও কালার কারখানাগুলোতে বিভিন্ন ধরনের হয়রানি বন্ধের দাবিতে টুইস্টিং মিল সুতা ব্যবসায়ী সমিতির উদ্যোগে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ মে) দুপুরে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনের হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চেম্বারের প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।
 

সভায় বক্তব্য রাখেন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট লিটন সাহা, সিরাজগঞ্জ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মেহেদী বোখারী, টুইস্টিং মিল সুতা ব্যবসায়ী সমিতির সভাপতি শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সিরাজগঞ্জ পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় তিন শতাধিক কালার ও টুইস্টিং মিল কারখানা রয়েছে। এসব কারখানায় প্রায় ১০ হাজারেরও বেশি শ্রমিক কর্মরত আছেন। তাদের পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন হয়ে উঠেছে এ শিল্পখাত। এছাড়াও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষাধিক মানুষ এই শিল্পের ওপর নির্ভরশীল।
 

তারা আরও বলেন, টুইস্টিং মিলগুলোতে সামান্য শব্দ হলেও তা সহনীয় পর্যায়ে রয়েছে। অন্যদিকে কালার কারখানাগুলোতে এসিড, কস্টিক, হাইড্রোস কিংবা সোডার মতো ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হয় না। এখানে তুলনামূলক কম ক্ষতিকর রং স্টিমের মাধ্যমে ব্যবহার করা হয়, যা পরিবেশের জন্য তেমন ক্ষতিকর নয় বলে দাবি করেন তারা।
 

এসময় ব্যবসায়ী নেতারা অভিযোগ করে বলেন, পরিবেশ অধিদপ্তরের কিছু কর্মকর্তা বিভিন্ন সময় কারখানাগুলোতে এসে ইটিপি (Effluent Treatment Plant) স্থাপনের জন্য চাপ সৃষ্টি করছেন। কিন্তু অধিকাংশ ক্ষুদ্র ও মাঝারি কারখানা মালিকের পক্ষে ২৫ থেকে ৩০ লাখ টাকা ব্যয়ে পৃথক ইটিপি স্থাপন করা সম্ভব নয়।
 

সভা থেকে ব্যবসায়ীরা সরকারের কাছে কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—সরকারি অর্থায়নে সিরাজগঞ্জে একটি কেন্দ্রীয় ইটিপি প্ল্যান্ট স্থাপন, সরকারি খাস জমিতে কারখানা স্থানান্তরের ব্যবস্থা, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের হয়রানি বন্ধ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কিছু সাংবাদিকের হয়রানি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
মতবিনিময় সভায় সিরাজগঞ্জ টুইস্টিং মিল ও সুতা মালিক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন মিলের প্রায় শতাধিক মালিক ও শ্রমিক নেতা উপস্থিত ছিলেন। 

আল আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি: