সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্ব অঙ্গনে রোবট উদ্ভাবনে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর-এর গৌরবময় অর্জন

বিশ্ব অঙ্গনে রোবট উদ্ভাবনে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর-এর গৌরবময় অর্জন

বিশ্ব অঙ্গনে রোবট উদ্ভাবনে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর-এর গৌরবময় অর্জন

আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশকে বিশ্বমঞ্চে উজ্জ্বল করে তুলেছে Cantonment Public School & College, Saidpur-এর গর্বিত দল Team Increvo এর সদস্য দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অন্তু, ফুহাদ ও মিজান। 

গত ২৬-২৮ নভেম্বর ২০২৫ তারিখে সিঙ্গাপুরের Marina Bay Sands Expo and Convention Centre-এ অনুষ্ঠিত বিশ্ব মানের রোবটিক্স প্রতিযোগিতা **World Robot Olympiad (WRO) 2025-এ ১০৪টি দেশ থেকে প্রায় ৬০০টি দল (৩৩০০ শিক্ষার্থী) অংশগ্রহণ করে।

জাতীয় পর্যায়ে "স্বর্ণপদক" জয়ের পর আন্তর্জাতিক ফাইনালে "Future Innovators" ক্যাটাগরির Senior Group-এ অংশ নিয়ে Team Increvo তাদের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে অর্জন করে "রৌপ্য পদক (Silver Medal)" — যা দেশের জন্য এক অন্যতম সাফল্য।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ, পিএসসি এই অনন্য অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন—এটি দেশের প্রযুক্তি-শিক্ষার অগ্রযাত্রায় এক উজ্জ্বল বিজয়। আমাদের শিক্ষার্থীরা শুধু দেশ নয়, বিশ্বমঞ্চেও নিজেদের মেধা, যোগ্যতা ও উদ্ভাবনী শক্তির স্বাক্ষর রেখে চলেছে। Robotics ও STEM শিক্ষায় ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর  ধারাবাহিক অগ্রগতি অর্জন করে ভবিষ্যতের উদ্ভাবক তৈরি করছে।

তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তিন শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট  শিক্ষকদের প্রতি অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। 

এই সাফল্য নিঃসন্দেহে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিচর্চাকে আরও একধাপ এগিয়ে নেবে এবং নতুন স্বপ্ন দেখাবে তরুণ প্রজন্মকে।

মোঃ আমির হোসেন 
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি