রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছাতকে তরুণী ধ'র্ষ'ণ মামলায় ৩ জনের যাবজ্জীবন কা'রাদ'ণ্ড

ছাতকে তরুণী ধ'র্ষ'ণ মামলায় ৩ জনের যাবজ্জীবন কা'রাদ'ণ্ড

ছাতকে  তরুণী  ধ'র্ষ'ণ  মামলায় ৩ জনের যাবজ্জীবন কা'রাদ'ণ্ড

ছাতকে তরুণী গ'ণধ'র্ষ'ণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ১৮ মে  দুপুরে এই দণ্ডাদেশ দিয়েছেন  সুনামগঞ্জ নারী ও শিশু নির্যা'তন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ।

দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন  ছাতক  উপজেলার ভাতগাঁও  ইউনিয়নের হাসামপুর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে মতিউর রহমান মতিন, খোয়াজ আলীর ছেলে মো.দিলদার হোসেন ও  সিংচাপইড় ইউনিয়নের কামারগাঁও গ্রামের মো.হাবিবুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন।

মামলা সূত্রে জানা যায় ২০২১ সালের ১১ আগস্ট সকালে নানাবাড়ি যাওয়ার পথে ছাতকের ওই তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে যায় হাসামপুর গ্রামের ব'খা'টে যুবক মতিউর রহমান ও দিলদার হোসেন। উপজেলার সিংচাপইড় গ্রামের এক আত্মীয়ের বাড়িতে তরুণীকে পালাক্রমে ধ'র্ষ'ণ করে  তারা। পরবর্তীতে ওই ধ'র্ষ'ক'দের সহযোগিতায় আসামি বিল্লাল ভিক্টিম তরুণীকে অন্য গ্রামে নিয়ে ধ'র্ষ'ণ করে।
ঘটনাটি এলাকায়  জানাজানি হলে স্থানীয়রা ধ'র্ষক'দের আটক করে পুলিশে সোপর্দ করেন।

এই ঘটনায় অভিযুক্ত তিন ধ'র্ষ'কসহ ৫ জনকে আসামি করে ছাতক থানায় মামলা দায়ের করেন ধ'র্ষি'তা তরুণীর ভাই।

থানা পুলিশ ত'দন্ত শেষে  অভিযুক্তদের বি'রুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করার পর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানী শেষে সোমবার আলোচিত এ মামলার রায় দেন, নারী ও শিশু নির্যা'তন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ। 

ছাতক প্রতিনিধি: