শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া, মিলাদ-মাহফিল ও পুরস্কার বিতরন

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া, মিলাদ-মাহফিল ও পুরস্কার বিতরন

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া, মিলাদ-মাহফিল ও পুরস্কার বিতরন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রোববার সকালে উপজেলার খাড়েরা ইউনিয়নের খাড়েরা গ্রামে ব্রিলিয়ান্ট স্টুডেন্টস একাডেমির উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলেই বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া করেন। দোয়া পরিচালনা করেন মাওলানা এফজালুল হক।
ব্রিলিয়ান্ট স্টুডেন্টস একাডেমি'র পরিচালক জুবায়ের মাহমুদ  তপনের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন খাড়েরা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারেক মাহমুদ, সৈয়দাবাদ আদর্শ সরকারী কলেজ শিক্ষক  মোঃ বাছির মিয়া, খাড়েরা ইউনিয়ন কৃষকদল সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট ফারুক আহমেদ বাবু, খাড়েরা ইউনিয়ন শ্রমিক দল সভাপতি মোঃ নাছির উদ্দীন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট  মোঃ দুলাল মিয়া প্রমুখ। 
অনুষ্ঠান সার্বিক সহযোগিতায় ব্রিলিয়ান্ট স্টুডেন্টস একাডেমি  অধ্যক্ষ জিএম কালাম।

অনুষ্ঠানে হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
প্রধান অতিথির বক্তৃতায় খাড়েরা ইউনিয়ন বিএনপি 

সভাপতি মোঃ মিজানুর রহমান বলেন, তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন এবং চতুর্থবারের মতো এই দেশের প্রধানমন্ত্রী হতে পারে সে জন্য উপস্থিত অভিভাবক ও গ্রামবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন। পাশাপাশি আয়োজক প্রতিষ্ঠান ব্রিলিয়ান্ট স্টুডেন্টস একাডেমির উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন প্রায় ২৫ ধরে এই খাড়েরা গ্রামে ব্রিলিয়ান্ট স্টুডেন্টস একাডেমি শিক্ষার আলো ছড়াচ্ছে। এসময় তিনি ব্রিলিয়ান্ট স্টুডেন্টস একাডেমিতে শিক্ষার্থীদের যাতায়াতের রাস্তাটির সংস্কার করে দেয়ার আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে ব্রিলিয়ান্ট স্টুডেন্টস একাডেমির বার্ষিক পরীক্ষা ভাল ফলাফলকারীদের মাঝে পুরস্কার বিতরন করেন। 
অনুষ্ঠানে সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য লোকজন সহজ গ্রামের মুরব্বিরা উপস্থিত ছিলেন।