রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মর্মান্তিক মৃত্যু

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মর্মান্তিক মৃত্যু

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মর্মান্তিক মৃত্যু


 নীলফামারীতে ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাতনামা নারীর (২৭) মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর) সকালে নীলফামারী সদর থানার মিলনপল্লী এলাকায় ওই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
সৈয়দপুর রেলওয়ে থানা সূত্রে জানা যায়,  ওইদিন সকাল আনুমানিক ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই অজ্ঞাত নারী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহামুদ উন নবী জানান, নিহত মহিলার পরিচয় এখনও জানা যায়নি। তার পরিচয় শনাক্ত করার জন্য চেষ্টা চলছে। অজ্ঞাতনামা ওই মহিলার মৃতদেহ ময়নাতদন্তসহ অন্যান্য আইনানুগ প্রক্রিয়া সম্পাদনের জন্য বর্তমানে নীলফামারী থানা হিমঘরে রাখা হয়েছে।