নড়াইল জেলায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (CJM) ভবন নির্মাণ ও জেলা জজ সহ অন্যান্য বিচার পদে পদায়ন এবং আইনজীবীদের দ্বারা অর্জিত কোর্ট ফির ২৫০% টাকা আইনজীবী কল্যাণ তহবিলে প্রদানের দাবিতে মানববন্ধন করেছে নড়াইলের আইনজীবীরা।
বুধবার বেলা ১০ টাই নড়াইল জেলা আইনজীবী সমিতির আয়োজনে নড়াইল কোর্ট চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন নড়াইল জেলার বিভিন্ন আইনজীবী সহ বিচারপ্রার্থীরা উপস্থিত ছিলেন।
এই সময় মানববন্ধনে বক্তব্য রাখেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজ মন্ডল, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তারিকুজ্জামান লিটু, এ্যাডভোকেট নজরুল ইসলাম , নড়াইল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: ইসরাফিল খবির রাজু, নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি আজিবুর রহমান আজিজ সহ আরো অনেকে।
এই সময় বক্তারা দাবি করে বলেন অবিলম্বে নড়াইল জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভরণ নির্মাণ ও জেলা জজ সহ অন্যান্য বিচারকদের শূণ্য পদে পদায়ন এবং আইনজীবীদের দ্বারা অর্জিত কোর্ট ফির ২৫℅ টাকা আইনজীবী কল্যাণ তহবিলের প্রদানের দাবি জানান