শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় দিনব্যাপী কৃষক কর্মশালা ও বিনামূল্যে বীজ বিতরণ |

মাগুরায় দিনব্যাপী কৃষক কর্মশালা ও বিনামূল্যে বীজ বিতরণ |

মাগুরায় দিনব্যাপী কৃষক কর্মশালা ও বিনামূল্যে বীজ বিতরণ |

টেকসই কৃষি উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে জৈব বালাইনাশক (বায়োপেস্টিসাইড) ব্যবহারের গুরুত্ব নিয়ে মাগুরায় কৃষক কর্মশালা ও বিনামূল্যে বীজ ও বালাইনাশক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ব্র্যাক সিডের উদ্যোগে মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাকোল ইউনিয়নের মহিলা প্যানেল চেয়ারম্যান শরীফ শারমিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা অলোক কুমার বিশ্বাস।

কর্মশালায় প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান, রিজনাল সেলস ম্যানেজার, ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ, খুলনা।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কৃষি উদ্যোক্তা, স্থানীয় রিটেইলার, কৃষি সংশ্লিষ্ট প্রতিনিধি এবং প্রায় ৫০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অতিরিক্ত রাসায়নিক বালাইনাশকের ব্যবহার কৃষিজমির উর্বরতা হ্রাস, পরিবেশ দূষণ এবং মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এসব ক্ষতিকর প্রভাব থেকে মুক্তি পেতে জৈব বালাইনাশক নিরাপদ ও কার্যকর বিকল্প হিসেবে গুরুত্ব পাচ্ছে।
বক্তারা আরও জানান, জৈব বালাইনাশক ব্যবহারের ফলে ক্ষতিকর পোকামাকড় দমন সম্ভব হলেও পরিবেশের ভারসাম্য নষ্ট হয় না। পাশাপাশি উপকারী পোকামাকড় ও জীববৈচিত্র্য সংরক্ষিত থাকে। এছাড়া এটি মাটির স্বাস্থ্য রক্ষা, উৎপাদন ব্যয় কমানো এবং বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কর্মশালায় কৃষকদের ব্র্যাক সিডের বিভিন্ন কৃষি উপকরণ যেমন হাইব্রিড ধান বীজ, উফশী ধান বীজ, উন্নতমানের সবজি বীজ, জৈব সার ও বায়োপেস্টিসাইডের সঠিক ব্যবহার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। একই সঙ্গে সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম), নিরাপদ ফসল উৎপাদন এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কেও বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

কর্মশালার শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড সবজি বীজ ও জৈব বালাইনাশক বিতরণ করা হয়। কৃষকদের প্রাণবন্ত অংশগ্রহণ ও আগ্রহপূর্ণ উপস্থিতিতে কর্মশালাটি প্রাণবন্ত হয়ে ওঠে। 

মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি :