রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অটোরিকশা গ্যারেজসহ তিন দোকান পুড়ে ছাই

শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অটোরিকশা গ্যারেজসহ তিন দোকান পুড়ে ছাই

শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অটোরিকশা গ্যারেজসহ তিন দোকান পুড়ে ছাই

গাজীপুরের শ্রীপুরে ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি অটোরিকশা গ্যারেজসহ তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
 মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোর রাত সাড়ে ৪টার দিকে শ্রীপুর রেলস্টেশনের বিপরীত পাশে আবুল মন্ডলের অটোরিকশা গ্যারেজ ও চায়ের দোকানে এ আগুনের সূত্রপাত হয়।
দমকল সূত্র জানায়, খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে চায়ের দোকান, অটো গ্যারেজ এবং পাশের সাউন্ড বক্সের দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। এতে কমপক্ষে আটটি অটোরিকশা পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রথমে চায়ের দোকানে আগুন দেখতে পাওয়া যায়। দ্রুতই তা পাশের অটোরিকশা গ্যারেজ ও সাউন্ড বক্সের দোকানে ছড়িয়ে পড়ে। দোকান ও গ্যারেজ মালিকদের দাবি, এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ নুরুল করিম বলেন, “খবর পাওয়ার পর আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মোট ৮টি অটোরিকশার আংশিক ক্ষতি হয়েছে। চায়ের দোকান ও সাউন্ড বক্সের দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে।