রবিবার, মে ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছাতকে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন

ছাতকে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন

ছাতকে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন

দেশে সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে শিশু ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ছাতক শাখায় এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রামিশাসহ দেশজুড়ে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
 

মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাতক ডিগ্রি কলেজের প্রভাষক আলমগীর স্যার এবং বাকের স্যার। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাতক শাখার ক্যাপ্টেন মোহাম্মদ জানে আলম, আবু বকর সিদ্দিক, তাওহিদ, আব্দুল কাদির, মোছা: আঁখি আক্তার, মোছা: বৈশাখী আক্তার, মুহাম্মদ ইব্রাহিম, ফারহানা সায়েক, আদর আলী, শাহজাহান, সজল এবং সুমন মিয়াসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত তথ্যে দেখা গেছে, মাত্র ১ সপ্তাহে মিরপুর, সিলেট, ঠাকুরগাঁও ও মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক নিষ্পাপ শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ বা গলা কেটে হত্যা করা হয়েছে। এই চরম 

বর্বরতার বিরুদ্ধে মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, "আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই নিষ্পাপ ফুলগুলো ঝরে যাওয়ার দায় কোনোভাবেই সমাজ বা রাষ্ট্র এড়াতে পারে না। শিশুদের দেখভাল ও রক্ষণাবেক্ষণের মূল দায়িত্ব সরকারের। তাই অবিলম্বে দেশের প্রতিটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।"
বক্তারা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, "দেশে আইনশৃঙ্খলার চরম অবনতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। ফলে এটি যেন এখন ধর্ষণের এক মহারাজ্যে পরিণত হয়েছে।"
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে রামিশাসহ সকল শিশু হত্যাকারী ও ধর্ষকদের দ্রুততম সময়ে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। 

ছাতক প্রতিনিধি: