সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদুল আজহা উপলক্ষে শ্রীমঙ্গল পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন |

ঈদুল আজহা উপলক্ষে শ্রীমঙ্গল পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন |

ঈদুল আজহা উপলক্ষে শ্রীমঙ্গল পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন |

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে “নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ি” এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ‌র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।শনিবার ২৩ মে সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জ আসনের সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী। এসময় তিনি বলেন, পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে শুধু পৌরসভার উদ্যোগই যথেষ্ট নয়, বরং নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। সবাই নিজ নিজ আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখলে একটি সুন্দর, স্বাস্থ্যকর ও বাসযোগ্য শ্রীমঙ্গল গড়ে তোলা সম্ভব।


পরিচ্ছন্নতা অভিযানে  উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক  মোঃ জিয়াউর রহমান, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।এদিকে ঈদকে সামনে রেখে পৌর এলাকার সড়ক ও জনসাধারণের গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পৌরসভার পক্ষ থেকে সড়কে পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত শ্রমিকদের মাঝে প্রয়োজনীয় উপকরণও বিতরণ করা হয়।

ইকবাল হোসেন রিংকু |