রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমান দেশে ফিরলে নিরাপত্তায় সহযোগিতা করব

তারেক রহমান দেশে ফিরলে নিরাপত্তায় সহযোগিতা করব

তারেক রহমান দেশে ফিরলে নিরাপত্তায় সহযোগিতা করব

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করা হবে। দেশে ফিরলে তাকে নিরাপত্তার ব্যাপারেও আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। গতকাল সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।আইন উপদেষ্টা বলেন, ‘তারেক রহমানের দেশে আসার ব্যাপারে আইনগত কোনো বাধা আছে বলে আমার জানা নেই। যদি কোনো বিধিনিষেধ থাকেও, সে ক্ষেত্রে তাঁকে সহযোগিতা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে।’ তিনি বলেন, ‘উপযুক্ত সময় এলে তারেক রহমান দেশে ফিরবেন। তবে এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে তাঁর ব্যক্তিগত। তিনি যখন উপযুক্ত সময় মনে করবেন, আশা করি উপযুক্ত সময়ে তিনি      দেশে আসবেন।’ ড. আসিফ নজরুল বলেন, ‘তারেক রহমান নিজেই একজন বুদ্ধিমান মানুষ। তাই তিনি ভালো বুঝবেন, কখন দেশে আসতে হবে কখন আসতে হবে না।’ তিনি আরও বলেন, ‘আমরা অনেকে মন্তব্য করে থাকি, প্রশ্ন তুলি যে, উনি কেন আসছেন না? আমার কাছে এসব প্রশ্ন তোলা খুব অরুচিকর মনে হয়। এটা মা-ছেলের সম্পর্ক। এখানে বেগম খালেদা জিয়ার কোনো নির্দেশনা আছে কি না, এখানে ব্যক্তিগতভাবে তারেক রহমানের কোনোরকম চিন্তা আছে কি না, সেটা নিয়ে প্রি-জাজ বা মন্তব্য করা আমার কাছে রুচিকর মনে হয় না।’ সবচেয়ে ভালো ওনারাই বোঝেন কখন আসতে হবে, ঠিক কখন কোন পদক্ষেপ নিতে হবে, বলেন উপদেষ্টা।