মৌলভীবাজার এর শ্রীমঙ্গল উপজেলায় পানিতে ঢুবে জারান ফেরদৌস (২৮ মাস) এক মেয়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার (২৩ মে) বিকাল চার টায় শ্রীমঙ্গল পৌর শহরের হাজি সোনা মিয়া রোড এর জনৈক শফিকুল হকের বাড়ির পুকুরে পাওয়া যায় শিশুর মরদেহটি। এদিকে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস কার্যালয়ের তথ্যসুত্রে বিকাল ৪ ঘটিকার সময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তারা উপস্থিত হয়ে পুকুরে তল্লাশী চালিয়ে শিশুর মরদেহটি উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
স্থানীয় প্রতিবেশীরা জানান, বিকেলে দুইটি শিশু পুকুরের পাড়ে খেলা করছিলো, হটাত খেলতে গিয়ে একটি শিশু পানিতে পড়ে যায়, তখন খেলতে থাকা অপর শিশুটি অন্যদের ডেকে আনলে সেখানে উপস্থিত প্রতিবেশীরা ফায়ার সার্ভিস এ খবর দেয় এবং ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এসে শিশুটিকে উদ্ধার করে। শিশুটির পিতার নাম মোঃ ইদ্রিস আলী, তিনি একজন কাতার প্রবাসী এবং মাতা সৈয়দ জান্নাত সুমী । শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস কার্যালয়ের ইন্সপেক্টর মোঃ
সুলেমান আহমদ কালবেলাকে বলেন, বিকালে খবর পেয়ে আমাদের একটি টিম শহরের সোনা মিয়া রোডের একটি বাড়ির পুকুর থেকে শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। এ সময় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক ডাঃ নাবিদ জানান, শিশুকে উদ্ধার করে ফায়ার সার্ভিস সদস্যরা আমাদের কাছে নিয়ে আসে, কিন্ত শিশুটি এখানে আসার আগেই মৃত্যুবরণ করে।
ইকবাল হোসেন রিংকু |
