কোরবানির ঈদকে সামনে রেখে শেষ সময়ে জমে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া কসবার অন্যতম বৃহৎ কোরবানির পশুর হাট। আজ বেড়েছে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি। দেশের বিভিন্ন এলাকা থেকে হাটে আসছে ছোট-বড় নানা জাতের গরু, আর কোরবানির পশু কিনতে ভিড় করছেন সাধারণ ক্রেতারাও। তবে গরুর দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে দেখা গেছে ভিন্নমত। গত বছরের তুলনায় এবারের দাম কিছুটা বেশি অনেকে জানিয়েছেন।ক্রেতাদের অভিযোগ, বিক্রেতারা পশুর দাম তুলনামূলক বেশি হাঁকছেন। যদিও কোরবানি দেওয়ার উদ্দেশ্যে তারা হাটে এসে গরু দেখছেন, পছন্দ ও সামর্থ্যের মধ্যে দাম হলে কিনছেন । বড় গরুর দাম নাগালের বাইরে হলে ছোট গরুর দিকেও ঝুঁকছেন অনেকে।
অন্যদিকে বিক্রেতারা বলছেন, গো-খাদ্যসহ পশু লালন-পালনের খরচ বেড়ে যাওয়ায় গরুর দাম কিছুটা বেশি চাওয়া হচ্ছে। তাদের দাবি, বাড়তি ব্যয়ের কারণে আগের দামে পশু বিক্রি করা সম্ভব হচ্ছে না। ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন তৎপর রয়েছেন। এবার ইজারার অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ না থাকায় স্বস্তি প্রকাশ করেছেন হাটে আসা ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম
