সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এবার স্বর্ণের বিশাল মজুত আবিষ্কারের ঘোষণা ইরানের

এবার স্বর্ণের বিশাল মজুত আবিষ্কারের ঘোষণা ইরানের

এবার স্বর্ণের বিশাল মজুত আবিষ্কারের ঘোষণা ইরানের

পাকিস্তানের পর এবার ইরানে স্বর্ণের বিশাল মজুত আবিষ্কৃত হয়েছে বলে এক ঘোষণায় জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। দেশের অন্যতম বৃহৎ স্বর্ণখনি শাদানে এই স্বর্ণের মজুদ পাওয়া গেছে বলে জানানো হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) স্থানীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।পূর্বাঞ্চলীয় দক্ষিণ খোরাসান প্রদেশের বেসরকারি মালিকানাধীন শাদান স্বর্ণখনিতে পাওয়া নতুন মজুতকে দেশটির গুরুত্বপূর্ণ খনিগুলোর একটি হিসেবে উল্লেখ করেছে ফার্স নিউজ এজেন্সি। শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে নতুন মজুতের সত্যতা অনুমোদন করেছে।

নতুন আবিষ্কারের ফলে শাদান খনির মোট স্বর্ণ মজুত উল্লেখযোগ্যভাবে বাড়বে। এতে প্রায় ৭.৯৫ মিলিয়ন টন অক্সাইড স্বর্ণ আকরিক এবং ৫৩.১ মিলিয়ন টন সালফাইড স্বর্ণ আকরিক রয়েছে। তুলনামূলক সহজে উত্তোলনযোগ্য অক্সাইড আকরিক দেশটির খনিশিল্পে বড় সুবিধা হিসেবে দেখা হচ্ছে।
 
ইরান কখনোই জাতীয় স্বর্ণ মজুদের সুনির্দিষ্ট পরিমাণ প্রকাশ করেনি। তবে সাম্প্রতিক বছরগুলোতে স্বর্ণ কেনার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিন জানান, ২০২৩–২৪ সালে ব্যাংকটি বিশ্বের শীর্ষ পাঁচ স্বর্ণ-ক্রয়কারী কেন্দ্রীয় ব্যাংকের একটি ছিল। নিষেধাজ্ঞার চাপ মোকাবিলায় স্বর্ণ মজুত বৃদ্ধি দেশটির অর্থনীতিকে শক্তিশালী করবে বলে কর্মকর্তারা মনে করেন।