রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেক আইডি থেকে অপপ্রচারের অভিযোগে মান্দায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

ফেক আইডি থেকে অপপ্রচারের অভিযোগে মান্দায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

ফেক আইডি থেকে অপপ্রচারের অভিযোগে মান্দায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুদা রেজাউন্নবীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফেক আইডি থেকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 

শনিবার (৫ জুলাই) বিকেলে তেঁতুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে কথিত অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুদা রেজাউন্নবী, উপজেলা বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রনি, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফজলে রাব্বি তুষার, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া জুয়েল, তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সানোয়ার হোসেন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। এছাড়াও স্থানীয় কৃষক কুদ্দুস আলী, শামসুল আলম, টুটুলসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।
 

বক্তারা অভিযোগ করেন, গত ৩ জুলাই ‘মান্দা নিউজ পয়েন্ট’ নাম ব্যবহারকারী একটি ফেক আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এমপির নির্দেশ অমান্য করে ডিপ ভাঙচুর, ৩০০ বিঘা জমির ধান নষ্টসহ বিভিন্ন অভিযোগ’ শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশ করা হয়। ওই পোস্টে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুদা রেজাউন্নবীকে জড়িয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে বলে তারা দাবি করেন।
অভিযোগের বিষয়ে হুদা রেজাউন্নবী বলেন, “আমার বিরুদ্ধে ‘মান্দা নিউজ পয়েন্ট’ নামের একটি ফেক আইডি থেকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে ওই ফেক আইডির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। একই সঙ্গে কর্তৃপক্ষের কাছে দাবি জানাই, ফেক আইডিটি বন্ধ করে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনা হোক।”
 

বক্তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ব্যক্তি, সমাজ ও রাজনৈতিক পরিবেশের জন্য ক্ষতিকর। তাই ‘মান্দা নিউজ পয়েন্ট’ নামের ফেক আইডি থেকে এ ধরনের মিথ্যা প্রচার অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। 

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: