বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কেশবপুরে ছাগল হাটে দুর্বৃত্তদের হামলায় হাট পরিচালনাকারী আহত

কেশবপুরে ছাগল হাটে দুর্বৃত্তদের হামলায় হাট পরিচালনাকারী আহত

কেশবপুরে ছাগল হাটে দুর্বৃত্তদের হামলায় হাট পরিচালনাকারী আহত

যশোরের কেশবপুর পৌর এলাকার ছাগল হাটে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাট পরিচালনাকারী ওবায়দুল হক (৫৪) আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তিনি কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ওবায়দুল হক কেশবপুর পশুর হাটের ছাগল হাট পরিচালনার দায়িত্বে রয়েছেন। রবিবার দুপুরে অভিযুক্ত আফজাল হোসেন বাবু, আমজাদ হোসেন বিশ্বাস, তরিকুল ইসলামসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন লোক ছাগল হাটের ভেতরে জোরপূর্বক গাড়ি পার্কিং করতে গেলে তিনি বাধা দেন।

এ সময় ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলায় তাকে এলোপাতাড়ি মারধর করা হলে শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও রক্তাক্ত জখম হয়।

স্থানীয় কয়েকজন ব্যক্তি এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত অবস্থায় ওবায়দুল হককে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা চলে যাওয়ার সময় তাকে প্রাণনাশের হুমকি দেয়। চিকিৎসাজনিত কারণে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে উল্লেখ করেছেন ভুক্তভোগী।

এবিষয়ে অভিযুক্ত আফজাল হোসেন বাবুর নিকট জানতে চাইলে তিনি জানান, গরুর গাড়ি উঠানো নিয়ে ছাগলহাটে হাতাহাতির ঘটনা ঘটেছে। উভয়পক্ষের লোকজন কমবেশি আহত হয়েছে। তবে যিনি অভিযোগ করেছেন ছাগল হাটের সাথে তার কোন সম্পৃক্ততা নেই।

এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রেখসোনা খাতুনের কাছে মুঠোফোনে জানান, কেশবপুর ছাগল হাটে হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ করেছে ভুক্তভোগী  ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।