বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিয়ামতপুর সমাজ কল্যাণ সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ, ঈদ উপহার পেল ২০টি পরিবার

নিয়ামতপুর সমাজ কল্যাণ সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ, ঈদ উপহার পেল ২০টি পরিবার

নিয়ামতপুর সমাজ কল্যাণ সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ, ঈদ উপহার পেল ২০টি পরিবার

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের তরুণদের গড়ে তোলা স্বেচ্ছাসেবী সংগঠন “নিয়ামতপুর সমাজ কল্যাণ সংস্থা” আবারও মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এই সংগঠনের সদস্যরা সবাই গ্রামের তরুণ প্রজন্ম বা Gen-Z। প্রতি মাসে সদস্যরা নিজেদের অর্থ থেকে টাকা ফান্ডে জমা করেন। সেই অর্থ দিয়েই ঈদ, বন্যা কিংবা দুর্যোগের সময় গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়ান তারা।

সংগঠনের সবচেয়ে ব্যতিক্রমী দিক হলো— সাহায্য কার্যক্রমে কোনো প্রচার-প্রচারণা বা ছবি তোলার প্রতিযোগিতা নেই। গভীর রাতে নীরবে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয় সহায়তা। কে সাহায্য পেলেন, তা জানেন শুধু সংগঠনের সদস্যরা, সহায়তা পাওয়া পরিবার এবং মহান আল্লাহ।

সংগঠনে নেই কোনো সভাপতি বা পদ-পদবীর প্রতিযোগিতা। হিংসা-বিদ্বেষ এড়াতে সবাই মিলে একসাথে কাজ করেন। শুধুমাত্র একজন ক্যাশিয়ার রয়েছেন, তিনি মোহাম্মদ মনোয়ার হুসেন, যার কাছে সদস্যদের ফান্ড জমা রাখা হয়।

প্রতি ঈদের ধারাবাহিকতায় এবারও সংগঠনটি গ্রামের ২০টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

স্থানীয়দের মতে, প্রচারের আলো থেকে দূরে থেকে এভাবে মানবিক কাজ করে যাওয়া বর্তমান সমাজে বিরল দৃষ্টান্ত। নিয়ামতপুর সমাজ কল্যাণ সংস্থার এমন উদ্যোগ অন্য তরুণদেরও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে বলে মনে করছেন অনেকে।

দ্বিপ্রয় দেবনাথ 
নিজস্ব প্রতিবেদক