গড়াছড়িতে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর পূর্তি উপলক্ষে জেএসএস (সংস্কার)-এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
আলোচনা সভা থেকে চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয় এবং চুক্তি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানানো হয়।
২রা ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০ ঘটিকায় খাগড়াছড়ি সদরের মারমা উন্নয়ন সংসদের হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি উদযাপন কমিটির আহ্বায়ক সুভাষ কান্তি চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসএস (সংস্কার) কেন্দ্রীয় কমিটির সভাপতি বিমল কান্তি চাকমা।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেএসএস (সংস্কার) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা, নারী নেত্রী কাকলী খীসা ও রনিক ত্রিপুরা সহ অনেকে।
জেএসএস (সংস্কার) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা অভিযোগ করে বলেন, সরকার চুক্তি বাস্তবায়নে আন্তরিক নয় এবং দীর্ঘসূত্রিতা অবলম্বন করছে। এর ফলে পাহাড়ে স্থায়ী শান্তি ফেরেনি এবং অবিশ্বাস এখনো রয়ে গেছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর সরকার ও জেএসএস-এর মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যা পাহাড়ে প্রায় দুই দশকের সংঘাত বন্ধে একটি ঐতিহাসিক মাইলফলক ছিল। কিন্তু ২৮ বছর পেরিয়ে গেলেও চুক্তির মৌলিক বিষয়গুলো এখনও বাস্তবায়িত হয়নি।