শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কসবায় ঈদুল আজহা উপলক্ষ ৭৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন।

কসবায় ঈদুল আজহা উপলক্ষ ৭৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন।

কসবায় ঈদুল আজহা উপলক্ষ ৭৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঈদুল আজহা উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৭ মে) সকালে কসবা পৌরসভার হাকড় গ্রামে ৭৫টি পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার বলেন, “সরকারি বরাদ্দ ও ঠিকাদারির নামে যারা জনগণের অর্থ আত্মসাৎ করে, তারা দেশের শত্রু। দেশের মানুষ একদিন তাদের ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।”

তিনি আরও বলেন, মানবতার কল্যাণে কাজ করা ইসলামের শিক্ষা এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো ঈমানি দায়িত্ব ও সামাজিক দায়বদ্ধতার অংশ। এ সময় তিনি কসবা-আখাউড়া অঞ্চলের খাল উদ্ধার ও খনন কাজ দ্রুত সম্পন্ন এবং ভাঙাচোড়া সড়কসমূহ টেকসইভাবে সংস্কারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রুবেল মিয়ার সভাপতিত্বে এবং মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড জামায়াতের আমীর আ. রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ইয়াসিন আরাফাত, মাওলানা খায়রুল বাশার, মতিউর রহমান, মামুন সাঈদী, আবু বকর, দেলোয়ার হোসেন, ইমরান ও মুক্তল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বিতরণ করা খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ৫ কেজি আলু, ৩ কেজি পেয়াজ, ২ কেজি আটা, ১ কেজি চিনি, ২ প্যাকেট সেমাই এবং ১ কৌটা দুধ।

শাহ মুহাম্মদ ফুরকানুল ইসলাম।