রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মান্দায় দুর্ঘটনায় নিহত-আহত পরিবারকে অর্থ সহায়তা

মান্দায় দুর্ঘটনায় নিহত-আহত পরিবারকে অর্থ সহায়তা

মান্দায় দুর্ঘটনায় নিহত-আহত পরিবারকে অর্থ সহায়তা

টাঙ্গাইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মানবিক সহায়তার অংশ হিসেবে নিহতদের পরিবারকে নগদ ৩৫ হাজার টাকা করে এবং আহত পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (২৭ মে) বিকেলে নওগাঁর মান্দা উপজেলার ভাঁরশো ইউনিয়নের রাজেন্দ্রবাটি গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।


বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমীর খন্দকার আব্দুর রাকিব নিহত ও আহত পরিবারের সদস্যদের হাতে এ সহায়তা তুলে দেন। এসময় মোট ১০টি নিহত পরিবারের মাঝে ৩ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।


সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আবু সায়েম, উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল মালেক, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল, মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন, শ্রমিক কল্যাণ সভাপতি মাহবুব মিঠু, বায়তুলমাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন এবং ভাঁরশো ইউনিয়ন আমীর মাওলানা মো. আব্দুল মালেকসহ স্থানীয় নেতৃবৃন্দ।


এসময় বক্তারা বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। ভবিষ্যতেও অসহায় ও দুর্গত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।এম এ মতিন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি: