ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের জামানত কমানোর দাবিতে নির্বাচন কমিশনের সামনে মানববন্ধন; ইসি সচিবকে স্মারকলিপি পেশ
স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের নির্বাচনী জামানতের পরিমাণ কমানোর দাবিতে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় আন্দোলনকারীরা অবিলম্বে জামানত ফি সহনীয় পর্যায়ে আনার দাবি জানান। মানববন্ধন শেষে নির্বাচন কমিশন সচিবের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
তৃণমূল নির্বাচনে সাধারণ ও যোগ্য প্রার্থীদের অংশগ্রহণ সুগম করার লক্ষ্যে চেয়ারম্যান ও মেম্বার পদে জামানতের ফি কমানোর জোরালো দাবি উঠেছে। এই দাবিতে নির্বাচন কমিশন ভবনের সামনে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
নির্বাচনে অংশগ্রহণ করা প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার। কিন্তু অতিরিক্ত জামানত নির্ধারণের ফলে অনেক যোগ্য ও সাধারণ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে প্রতিবন্ধকতার মুখে পড়ছেন।
কর্মসূচি শেষে প্রতিনিধিদলের সদস্যরা নির্বাচন কমিশনের সচিবের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের দাবিসংবলিত স্মারকলিপি হস্তান্তর করেন।
আন্দোলনকারীরা জানান, জনস্বার্থবিরোধী যেকোনো সিদ্ধান্ত ও অন্যায়ের বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ আন্দোলন অব্যাহত থাকবে।