শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

‎কিশোরগঞ্জ জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

‎কিশোরগঞ্জ জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

‎কিশোরগঞ্জ জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত


কিশোরগঞ্জ জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত একরামপুর করগাঁও বাসস্ট্যান্ড সংলগ্ন  সংগঠনের কার্যালয়ে নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও কিশোরগঞ্জ জেলা বিএনপির   সাধারন সম্পাদক মো: মাজহারুল ইসলাম ।

‎শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার নজরুল ইসলাম, মো: আব্দুল শহীদ, মো: আব্দুস সাত্তার ও মো: আলমগীর কবীরসহ জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের সকল সদস্যগণ ।

‎কিশোরগঞ্জ  জেলা মটরযান  শ্রমিক ইউনিয়ন  রেজিঃ নং ঢাকা- ১৮৯৫ এর ২০২৫-২০২৮ সনের ত্রি-বার্ষিক নির্বাচন গত ২৯ নভেম্বর অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটে সভাপতি পদে মো: হাবিবুর রহমান, কার্যকরী সভাপতি পদে শাহাদাৎ হোসেন মন্টু , সহ-সভাপতি পদে মো: দিনু মিয়া, সাধারণ সম্পাদক মো: দ্বীন আল ইসলাম উজ্জ্বল, সহ-সাধারণ সম্পাদক পদে মো: আজিজুল হাকিম , সাংগঠনিক সম্পাদক পদে মো: তাজুল ইসলাম সবুজ, অর্থ সম্পাদক পদে মো: আনিসুজ্জামান , দপ্তর সম্পাদক পদে মো: সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক পদে আরিফুর রহমান রনি , কার্যকরী সদস্য পদে যথাক্রমে (১) মো: শহিদুল ইসলাম জুয়েল, (২) মো: কবীর মিয়া, (৩) মোঃ কাঞ্চন মিয়া, (৪) মো: সবুজ মিয়া নির্বাচিত হন।

‎শপথ গ্রহণ অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, কিশোরগঞ্জ  জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দ কিশোরগঞ্জের মটরযান শ্রমিকদের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করবেন বলে আমরা আাশা ব্যক্ত করেন । কিশোরগঞ্জের জেলা মটরযান শ্রমিক  ইউনিয়ন ঐক্যবদ্ধভাবে নিজেদের ন্যায্য দাবী প্রতিষ্ঠায় এগিয়ে আসবে।