রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জয়পুরহাটে ২৭ গরু কোরবানি দিলেন সাবেক ছাত্রদল নেতা

জয়পুরহাটে ২৭ গরু কোরবানি দিলেন সাবেক ছাত্রদল নেতা

জয়পুরহাটে ২৭ গরু কোরবানি দিলেন সাবেক ছাত্রদল নেতা

জয়পুরহাটের পাঁচবিবিতে একসঙ্গে ২৭টি গরু কোরবানি দিয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মণ্ডল। শুক্রবার (২৯ মে) সকালে পৌর কমিউনিটি সেন্টারে গরুগুলো কোরবানি দেওয়া হয়।পরে দুপুর ২টার দিকে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের প্রায় ৩ হাজার ২০০ অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে মাংস বিতরণ করেন শামীম হোসেন।

এ সময় তার সঙ্গে পাঁচবিবি উপজেলা যুবদলের কয়েকজন সাবেক নেতাও উপস্থিত ছিলেন। এদিকে একসঙ্গে এতগুলো গরু কোরবানি দেওয়ার ঘটনায় উপজেলাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে শামীম হোসেন মণ্ডল বলেন, ‘আমি পৌরবাসীর সেবার লক্ষ্যে কাজ করছি।গত বছরও কোরবানির ঈদে ১৭টি গরু কোরবানি দিয়েছিলাম।’

 

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই পৌরসভার মেয়র পদে নির্বাচনের লক্ষ্যে পৌরবাসীর সেবা করার জন্য কাজ করে যাচ্ছি।’

এ বিষয়ে জানতে চাইলে পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম বলেন, ‘শামীম হোসেনকে দল থেকে অনেক আগেই বহিষ্কার করা হয়েছে।’