বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আহাম্মদপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আহাম্মদপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আহাম্মদপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানাধীন আহাম্মদপুর উত্তর পাড়া লিচু বাগান এলাকা থেকে রুবেল নামের এক মানসিক প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রুবেল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি আহাম্মদপুর উত্তর পাড়ায় বসবাস করলেও তার গ্রামের বাড়ি বগুড়া জেলায় বলে জানা গেছে। সকালে স্থানীয় লোকজন লিচু বাগানের একটি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে দ্রুত আমিনপুর থানায় খবর দেন।

খবর পেয়ে আমিনপুর থানার এসআই কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি আমিনপুর থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয়দের মধ্যে কেউ কেউ ধারণা করছেন, পারিবারিক কলহের কারণেও এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আবার অনেকেই বলছেন, রুবেল মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং প্রায়ই অস্বাভাবিক আচরণ করতেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, রুবেল শান্ত স্বভাবের মানুষ ছিলেন। তার এমন মর্মান্তিক মৃত্যুতে তারা হতবাক ও ব্যথিত।

আমিনপুর থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এস এন জামান হাশেমী সুজানগর উপজেলা প্রতিনিধি