মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোরবানির বর্জ্য অপসারণে সৈয়দপুর পৌরসভার সাফল্য পরিত্যক্ত চামড়াও মাটিচাপা, ব্লিচিং পাউডার ছিটানোয় স্বস্তি

কোরবানির বর্জ্য অপসারণে সৈয়দপুর পৌরসভার সাফল্য পরিত্যক্ত চামড়াও মাটিচাপা, ব্লিচিং পাউডার ছিটানোয় স্বস্তি

কোরবানির বর্জ্য অপসারণে সৈয়দপুর পৌরসভার সাফল্য পরিত্যক্ত চামড়াও মাটিচাপা, ব্লিচিং পাউডার ছিটানোয় স্বস্তি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য ও উচ্ছিষ্ট দ্রুত অপসারণ করে শতভাগ পরিচ্ছন্নতা নিশ্চিত করেছে নীলফামারীর সৈয়দপুর পৌরসভা। পৌরসভার সঠিক পরিকল্পনা ও পরিচ্ছন্নতা কর্মীদের নিরলস পরিশ্রমে ঈদের স্বল্প সময়ের মধ্যেই পুরো পৌর এলাকা বর্জ্যমুক্ত করা হয়েছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলার সরাসরি তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় ঈদের দিন থেকেই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। শহর থেকে সংগৃহীত সব বর্জ্য পরিবেশ সম্মত উপায়ে পৌরসভার নির্ধারিত ডাম্পিং সাইটে নিয়ে নিষ্পত্তি করা হয়েছে।

এদিকে, চলতি বছর কোরবানির পশুর চামড়া বিক্রি না হওয়া এবং গুণগত মান নষ্ট হয়ে যাওয়ায় কিছু চামড়া রাস্তার পাশে ফেলে রাখেন স্থানীয়রা। রোদ-বৃষ্টিতে তা পচে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে জনদুর্ভোগের সৃষ্টি করলে দ্রুত বিশেষ উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ।
সরেজমিনে পৌর এলাকার ০১-১৫ নম্বর ওয়ার্ড এলাকায় গিয়ে দেখা যায়, পরিচ্ছন্নতা কর্মীদের পরিদর্শক মোঃ মোকছেদ আলীর নেতৃত্বে তাৎক্ষণিকভাবে সেসব পরিত্যক্ত চামড়া অপসারণ করা হচ্ছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে সংগৃহীত চামড়াগুলো নিরাপদ স্থানে গভীর গর্ত করে মাটিচাপা দেয়া হয়। এছাড়া জীবাণু ও দুর্গন্ধ ছড়ানো রোধে সর্বত্র ছিটানো হচ্ছে ব্লিচিং পাউডার।

সৈয়দপুর পৌরসভার প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, "পৌরবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দ্রুততম সময়ে কোরবানির বর্জ্য অপসারণের উদ্যোগ নেওয়া হয়। বিশেষ করে পৌর পরিচ্ছন্নতা কর্মীদের আন্তরিক সহযোগিতায় এটি দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।" এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে জানিয়ে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গঠনে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: