শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ

কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ

কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস  বিতরণ

ফটিকছড়ি প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) বিগত বছরের ন্যায় এ বছরও বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলার অসহায়, হতদরিদ্র, পথবাসী ও বস্তিবাসী মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে।
সংগঠনের উদ্যোগে এ বছর মোট সাতটি গরু কোরবানি করা হয় এবং প্রায় এক হাজারেরও বেশি অসহায় মানুষের হাতে কোরবানির মাংস পৌঁছে দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থানে সংগঠনের স্বেচ্ছাসেবীরা অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে এই মানবিক কার্যক্রম পরিচালনা করেন।


কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর সভাপতি আবু আহমেদ খিজির ও পাবলিক রিলেশন সেক্রেটারি মোহাম্মাদ আলী রেজা বলেন “আলহামদুলিল্লাহ, প্রবাসী সদস্য ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা ও উদারতায় আমরা এ বছরও অসহায় মানুষের মুখে ঈদের আনন্দ পৌঁছে দিতে পেরেছি। যারা আর্থিক, নৈতিক বা স্বেচ্ছাসেবী হিসেবে এই মহতী উদ্যোগে অংশ নিয়েছেন— সংগঠনের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”


তারা আরও জানান যে, মানুষের প্রতি দায়িত্ববোধ ও সামাজিক অঙ্গীকার থেকেই এই উদ্যোগ নেওয়া হয়।


ইনশা আল্লাহ, আগামী বছর আরও বৃহৎ পরিসরে, আরও বেশি জেলা ও উপজেলায় এই কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।  
এই মহতী উদ্যোগকে আরও শক্তিশালী করতে সংগঠন সকলের সহযোগিতা কামনা করছে।


প্রবাসীদের অধিকার ও দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা


উল্লেখ্য, কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রবাসীদের অধিকার, কল্যাণ এবং বাংলাদেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সংগঠনটি ইতোমধ্যে প্রবাসীদের সমস্যা ও দাবি‑দাওয়া নিয়ে সরকারের কাছে স্মারকলিপি প্রদান, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে বৈঠক, প্রবাসী কল্যাণ ও উন্নয়ন সংক্রান্ত গবেষণা, নীতিগত প্রস্তাবনা ও সচেতনতা কার্যক্রম সহ একাধিক উদ্যোগ সফলভাবে সম্পন্ন করেছে।

ইকুরিয়া ঢাকা ২, চুনকুটিয়া ঢাকা ৩, শুভাদ্যায়া ঢাকা ৪, হালিশহর চট্টগ্রাম ৫, পটিয়া চট্টগ্রাম৬, আসকার দীঘি (পশ্চিম পাড), চট্টগ্রাম ৭ ও রামু কক্সবাজার।