মাগুরায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে ২০২৬) সকাল ১০টায় মাগুরা শহরের নোমানী ময়দান অডিটোরিয়ামে মাগুরা জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলহাজ আলী আহম্মেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, খান আমিনুর রহমান পিকুল, আলমগীর হোসেন ও অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, জেলা যুবদলের নেতা অ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল, জেলা বিএনপির সদস্য কুতুবউদ্দিন আহমেদ, মাগুরা পৌর বিএনপির সভাপতি আলহাজ মাসুদ হাসান খান কিজিল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফারহানা আক্তার বিউটি, জেলা কৃষক দলের সভাপতি ও এমপি-১ এর রাজনৈতিক সচিব রুবাইয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা, কৃষক দলের নেতা সোহেল রানাসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান এবং জাতীয় উন্নয়নে তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। তারা তাঁর আদর্শ ধারণ করে দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি