বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রীপুরে মরহুম হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শ্রীপুরে মরহুম হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শ্রীপুরে মরহুম হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর যুব সংঘের আয়োজনে মরহুম হামিদ শেখ স্মৃতি চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দারিয়াপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে দারিয়াপুর ফুটবল একাদশ ১-০ গোলে চৌগাছী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট তরিকুল ইসলাম।


দারিয়াপুর ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মো. শাহজাহান শেখ-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. আসাদুজ্জামান, মসিহুল আজম, সাইফুল ইসলাম, রাশেদ মল্লিক, শ্রীপুর প্রেস ক্লাব-এর সাধারণ সম্পাদক মো. নাসিরুল ইসলাম, অ্যাডভোকেট রইচ উদ্দিন, অ্যাডভোকেট মনিরুল ইসলাম, কাজী শরিফুল ইসলাম-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


টুর্নামেন্ট ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায় এবং খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন শত শত দর্শক।

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি: