শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

পরিবার পরিকল্পনার তিন পদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে সুন্দরগঞ্জে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

পরিবার পরিকল্পনার তিন পদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে সুন্দরগঞ্জে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

পরিবার পরিকল্পনার তিন পদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে সুন্দরগঞ্জে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীদের নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে সুন্দরগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি), পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) ও পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ)-দের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার কর্মরত শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন পরিবার কল্যাণ পরিদর্শিকা জেসমিন নাহার নিশাত, পরিবার পরিকল্পনা পরিদর্শক রফিকুল ইসলাম, শেখ সাদী ও মিলন কুমার সরকার এবং পরিবার কল্যাণ সহকারী আনজু আরা বেগম ও অঞ্জলী রাণী।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নিয়োগবিধি স্থবির হয়ে আছে। নতুন নিয়োগ, পদোন্নতি, পদায়নসহ নানা প্রশাসনিক জটিলতা তৈরি হওয়ায় এফডব্লিউভি, এফপিআই ও এফডব্লিউএ পদের পেশাগত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রমেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। দ্রুত নিয়োগবিধি বাস্তবায়ন না হলে তাদের ন্যায্য অধিকার আরও উপেক্ষিত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও তারা অভিযোগ করেন।

তারা আরও বলেন, পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রমের প্রধান ভার বহন করে মাঠপর্যায়ের কর্মীরা। অথচ তাদের নিয়োগবিধি বছরের পর বছর অনিশ্চয়তায় আটকে থাকায় কর্মীদের মনোবল কমে যাচ্ছে এবং সেবা ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে। তাই অবিলম্বে গেজেট প্রকাশসহ নিয়োগবিধি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান নেতৃবৃন্দ।

অংশগ্রহণকারীরা জানান, দাবি আদায় না হলে পর্যায়ক্রমে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সুদীপ্ত শামীম
গাইবান্ধা