বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদ উপলক্ষে বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত।

ঈদ উপলক্ষে বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত।

ঈদ উপলক্ষে বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত।

 পবিত্র ঈদ-উল-আযহার আনন্দকে ভাগাভাগি করে নিতে যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের ভিটাপাল্লা গ্রামে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।


ভিটাপাল্লা স্কুল মাঠে অনুষ্ঠিত এ প্রীতি ফুটবল খেলার আয়োজন করেন জামদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি রফিকুল ইসলাম। খেলায় ছোট ভিটাপাল্লা একাদশ ও বড় ভিটাপাল্লা একাদশ অংশগ্রহণ করে। জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে ছোট ভিটাপাল্লা একাদশ ২-০ গোলের ব্যবধানে বড় ভিটাপাল্লা একাদশকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।


খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এফ এম আসলাম হোসেন, ভিটাপাল্লা ক্যাম্পের টু-আই-সি মো. হযরত আলী, ইউপি সদস্য মাসুম বিশ্বাস, উপজেলা এসসিপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জামদিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হালিম বাঘা, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম মোল্যা, সাংগঠনিক সম্পাদক শাহিদুর সাইদুল মোল্লা, বিএনপি নেতা রেজাউল মোল্যা, আলামত বিশ্বাস, মফিজুর মোল্যা, শরিফুল ইসলাম, হানিফ মোল্যা, তামিম হোসেন ও শাহিন রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বক্তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।


ঈদের আনন্দঘন পরিবেশে আয়োজিত এই প্রীতি ফুটবল খেলা স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে এবং উৎসবের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে।

বাঘারপাড়া প্রতিনিধি :