মহম্মদপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নেক্সটজেন জিনিয়াস অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৬ অনুষ্ঠিত
মাগুরার মহম্মদপুরে আজ ৩০ মে (শনিবার) অনুষ্ঠিত হয়েছে “নেক্সটজেন জিনিয়াস অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৬”। অনুষ্ঠানে উপজেলার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আলী আফজাল, সভাপতি, রিহ্যাব (REHAB)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মনিরুল ইসলাম, প্রভাষক, ইএসটি বিভাগ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (JUST) এবং আবু তাহের, প্রভাষক, আইপিই বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ তানজির আলম, সভাপতি, দ্য জিনিয়াস ক্লাব। আয়োজন করে দ্য জিনিয়াস ক্লাব, যা ২০১৭ সাল থেকে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃতি শিক্ষার্থীদের এ ধরনের সংবর্ধনা তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা যোগাবে এবং অন্য শিক্ষার্থীদেরও শিক্ষার প্রতি আগ্রহী করে তুলবে।
অনুষ্ঠানে সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মতে, মহম্মদপুরে এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি করবে এবং শিক্ষা ক্ষেত্রে আরও ভালো ফলাফল অর্জনে ভূমিকা রাখবে।
শাহ আমানত, মহম্মদপুর (মাগুরা):