মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে এবং গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার প্রসারে মাগুরার মহম্মদপুর উপজেলার চরবড়রিয়া গ্রামে আট দলীয় হাডুডু খেলার আয়োজন করেছেন সমাজসেবক আনিসুর রহমান আনিস।
রবিবার (৩১ মে) বিকেল ৪টায় চরবড়রিয়া গ্রামে এ খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মাননীয় সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মুর আলী মৃধা, সাবেক সভাপতি, মহম্মদপুর উপজেলা বিএনপি; মতিউর রহমান, সাবেক অধ্যক্ষ; আমিনুর রহমান; মোঃ আশরাফুজ্জান, অফিসার ইনচার্জ (ওসি), মহম্মদপুর থানা, মাগুরা; মোঃ মনিরুল ইসলাম মুকুল, সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি; মোঃ শাহাজান সর্দার, সাবেক সাধারণ সম্পাদক, বালিদিয়া ইউনিয়ন বিএনপি; মোঃ মুরাদ আলী, বিশিষ্ট সমাজসেবক এবং শাহিদুর রহমান মিলন, প্রভাষক, রহমান কলেজ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন আব্দুর রশিদ, মোঃ সাব্বির হাসান লিটু, মোঃ সৌরভ, রিপন মেম্বার, ইমরুল শিকদার, লাখু মৃধা ও শামীম শিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক আনিসুর রহমান আনিস।
খেলায় গোপালপুর একাদশ ও ময়েন্দি একাদশ অংশগ্রহণ করে। পুরো খেলা উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। খেলার ধারাভাষ্য প্রদান করেন সাদ্দাম হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে যুবসমাজকে মাদক, অপরাধ ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডুসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন আরও বৃদ্ধি করা প্রয়োজন।
স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে খেলা প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা ভবিষ্যতেও যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মহম্মদপুর প্রতিনিধি: শাহ আমানত মিঠু
