রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা সরঞ্জাম নির্মান কারখানায় বিস্ফোরণ, নিহত ৫

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা সরঞ্জাম নির্মান কারখানায় বিস্ফোরণ, নিহত ৫

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা সরঞ্জাম নির্মান কারখানায় বিস্ফোরণ, নিহত ৫

 অ্যারোস্পেসের একটি কারখানায় বিস্ফোরণে পাঁচজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।

 আজ সোমবার (১ জুন) সকাল ১১টার দিকে রাজধানী সিউল থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত দেজিয়ন শহরের কারখানাটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।দক্ষিণ কোরিয়ার অন্যতম বড় প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান হানওয়া অ্যারোস্পেস অস্ত্র, কামান ব্যবস্থা এবং মহাকাশ প্রযুক্তির বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করে। ডেজনের এই কারখানায় মূলত উন্নত অস্ত্র প্রযুক্তি ও মহাকাশ-সংক্রান্ত গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়।

 

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সন জায়েল জানান, রকেটের জ্বালানি তৈরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি পরিষ্কারের সময় এই বিস্ফোরণ ঘটতে পারে। তার মতে, যন্ত্রে থেকে যাওয়া বিস্ফোরক পদার্থ পরিষ্কার করার সময় দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।তিনি বলেন, প্রতিষ্ঠানটি ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং ভবিষ্যতে যাতে এমন দুর্ঘটনা আর না ঘটে, সে জন্য নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা ও উন্নত করা হবে।

 এদিকে নিহতদের প্রতি সম্মান জানিয়ে বুধবারের স্থানীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো তাদের প্রচারণায় গান ও নৃত্যভিত্তিক কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।